ঢাকা
২৪ জুন ২০২৬
শিরোনাম

 অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ ওভারব্রিজের নিচে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২০   ২৭৬ বার পঠিত
 অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ ওভারব্রিজের নিচে

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট ওভারব্রিজের নিচে রেললাইনের পাশ থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় ২৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।রেলওয়ে পুলিশের (জিআরপি) এসআই মিলন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।

Facebook Comments Box