ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

৮৮ হাজার নতুন সরকারি পদ সৃষ্টি হয়েছে : সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০   ৩১২ বার পঠিত
৮৮ হাজার নতুন সরকারি পদ সৃষ্টি হয়েছে : সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারি চাকরিতে গত বছর অর্থাৎ ২০১৯ সালে ৮৮ হাজারের বেশি নতুন পদ সৃষ্টি হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) সংসদে সরকারি দলের বেনজির আহমেদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ এবং দফতরে ৮৮ হাজার ১২৩টি পদ সৃষ্টিতে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। এ সময়ে ৯ম হতে ২০তম গ্রেডে ৮৪৬টি পদে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে।

এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ে শূন্য পদের সংখ্যা তিন লাখ ২৫ হাজার ৮২টি। মন্ত্রী জানান, আদালতে মামলা থাকা, নিয়োগবিধি কার্যক্রম শেষ না হওয়া এবং পদোন্নতির জন্য যোগ্য প্রার্থী না পাওয়ায় কিছু শূন্য পদ যথাসময়ে পূরণ করা যায় না।

সরকারি দলের নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে জনপ্রশাসন জানান, সরকারি পরিবহনগুলোর যানবাহন চালনা বাবদ ২০১৮-১৯ অর্থবছরে মোট ১১১ কোটি ২৩ লাখ টাকা খরচ হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত সিলিংয়ের মধ্যে জ্বালানি ব্যয় সীমাবদ্ধ রাখার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও মাঠ পর্যায়ে কাজ পরিদর্শনে সরকারি যানবাহনের পরিবর্তে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের জন্য সরকারি কর্মচারীদের উৎসাহিত করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa