ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

২ লাখ টাকা নিয়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগে দুই পুলিশ বরখাস্ত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০   ৩৮৩ বার পঠিত
২ লাখ টাকা নিয়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগে দুই পুলিশ বরখাস্ত

জয়পুরহাটের পাঁচবিবি থানার উপ পরিদর্শক এস.আই আমিনুর রহমান, সহ- উপ পরিদর্শক (এ.এস.আই) রবিউল আওয়ালকে মাদক মামলার আসামীকে ছেড়ে দেওয়ার অভিযোগে বরখাস্ত করা হয়েছে অন্যদিকে বেতার সংশ্লিষ্ট পুলিশ কন্সটেবল মুক্তার হোসেনকে ক্লোজড করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে এ আদেশ দেওয়া হয়।

 

 

 

 

পাঁচবিবি থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহষ্পতিবার বিকেলে পাঁচবিবি থানার অভিযুক্ত ওই ৩ পুলিশ সদস্য পাশ^বর্তী দিনাজপুর জেলার হাকিমপুর থানার অর্ন্তগত হাঁড়িপুকুর এলাকা থেকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার রায়ভাগ গ্রামের কোরবান আলীর ছেলে মাদক কারবারী আমজাদ হোসেনকে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করেন। আটক করার পর মাদক কারবারী আমজাদকে পাঁচবিবি উপজেলার সোনাপুর এলাকায় নিয়ে গিয়ে এস আই আমিনুরের সোর্স হিসেবে পরিচিত দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার হাঁসের পাড়া গ্রামের মারফিদুল ইসলাম ও শাকিল হোসেন এর মধ্যস্থতায় ২ লাখ টাকায় আমজাদকে ছেড়ে দেয়, পরে আরও পঞ্চাশ হাজার টাকার জন্য এস আই আমিনুরের সোর্সরা আমজাদকে চাপ দিতে থাকে। বাধ্য হয়ে আমজাদ হোসেনের পরিবার বিষয়টি জয়পুরহাট জেলা পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানান।

 

 

 

 

পরে জয়পুরহাট জেলা পুলিশ সুপার সালাম কবীর এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেনের তত্ত্বাবধানে একটি তদন্ত টীম গঠন করা হয়, প্রাথমিক তদন্তে অভিযুক্ত ৩ পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হয়।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক আকন্দ মুঠোফোনে জানান, জয়পুরহাট জেলা পুলিশের উর্দ্ধতন একটি তদন্ত টিম হাকিমপুরে তদন্ত করেছেন, বিষয়টি যেহেতু অন্য জেলার সেহেতু তারাই ভালো বলতে পারবেন এবং মারফিদুল ও শাকিল হোসেনকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।

জয়পুরহাট জেলা পুলিশ সুপার সালাম কবীর জানান, অভিযুক্ত এস.আই আমিনুর রহমান, এ.এস.আই রবিউল আওয়ালকে বরখাস্ত করা হয়েছে এবং বেতার সংশ্লিষ্ট পুলিশ কন্সটেবল মুক্তার হোসেনকে ক্লোজড করে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa