ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

“হাসিনার অনুমতিতেই ইন্টারনেট বন্ধের পরিকল্পনা বাস্তবায়ন করেন কাদের”

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৯ আগস্ট ২০২৬   ১১৪ বার পঠিত
“হাসিনার অনুমতিতেই ইন্টারনেট বন্ধের পরিকল্পনা বাস্তবায়ন করেন কাদের”

চব্বিশের গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট ধীর করার নির্দেশ সংক্রান্ত একটি ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে প্রসিকিউশন।

রোববার (৯ আগস্ট) আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ওই ফোনালাপ মামলার নথিতে দাখিল করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে চলমান মামলায় কল রেকর্ডটি উপস্থাপন করা হচ্ছে।

যুক্তিতর্ক উপস্থাপনের সময় ট্রাইব্যুনালে এটি শোনানো হবে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটির বিচারকাজ পরিচালনা করছেন।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ফোনালাপে ওবায়দুল কাদেরকে পলকের সঙ্গে ইন্টারনেট ধীর করার বিষয়ে কথা বলতে শোনা যায়।

থোপকথনে ওবায়দুল কাদের ইন্টারনেট ‘স্লো’ করে দেওয়ার কথা বলেন।

বাবে পলক জানান, এ বিষয়ে ‘নেত্রীর পারমিশন’ নেওয়া হবে। ওবায়দুল কাদের তাকে অনুমতি নেওয়ার কথা বলেন।

প্রসিকিউশনের দাবি, গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট নিয়ন্ত্রণের মাধ্যমে আন্দোলন দমনের চেষ্টা করা হয়েছিল।

দের অভিযোগ, একপর্যায়ে কয়েক দিনের জন্য দেশে ইন্টারনেট পুরোপুরি বন্ধও রাখা হয়।

মামলায় ওবায়দুল কাদের ছাড়াও আসামি হিসেবে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

এর আগে ৬ আগস্ট ওবায়দুল কাদেরের সঙ্গে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের আরেকটি ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন।

ওই কথোপকথনে আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার প্রমাণ রয়েছে বলে দাবি করেছে তারা।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং দেশ ছাড়েন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa