ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

হবিগঞ্জ শহরে বিরল প্রজাতির লক্ষ্মীপেঁচা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০   ৪৭৪ বার পঠিত
হবিগঞ্জ শহরে বিরল প্রজাতির লক্ষ্মীপেঁচা উদ্ধার

হবিগঞ্জ শহরে বিরল প্রজাতির একটি লক্ষ্মীপেঁচা উদ্ধার করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর তত্ত্বাবধানে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।‘পরিবর্তনের ধারা আলোর পথ’ নামের একটি সামাজিক সংগঠনের সভাপতি আবুল কাসেম দিদারের কাছ থেকে খবর পেয়ে বাপা লক্ষ্মীপেঁচাটি উদ্ধার করে।দিদার জানান, শিশু-কিশোররা প্যাঁচাটিকে ইট পাটকেল নিক্ষেপ করছিল দেখতে পেয়ে প্যাঁচাটি উদ্ধারে বাপার সহযোগিতা চাই। কিছুদিন আগে বাপার মাধ্যমে একই রকম একটি প্যাঁচা বন বিভাগের কাছে হস্তান্তর করার খবরটি আমার জানা ছিল।খবর পেয়ে বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল উমেদনগর মাদ্রাসার কাছ থেকে লক্ষ্মীপেঁচাটি উদ্ধার করেন।পরে দুপুর ১ টার দিকে বন বিভাগের একটি প্রতিনিধিদল শহরের শ্যামলী এলাকায় তোফাজ্জল সোহেল এর কাছ থেকে প্যাঁচাটি গ্রহণ করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa