ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

সড়ক দুর্ঘটনায় ৩ বরযাত্রী নিহত

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০   ২৮৫ বার পঠিত
সড়ক দুর্ঘটনায় ৩ বরযাত্রী নিহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় বিয়ের বরযাত্রীবাহী মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার জাগুসা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জীবননগর উপজেলার চাকলা গ্রামের রফিক উদ্দিনের ছেলে রাজু হোসেন (২২) ও নেহালপুর গ্রামের নজরুল ইসলাম (৪৮) ও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাব্বির আহম্মেদ (১৬)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত তিন মোটরসাইকেল আরোহী একটি বরযাত্রীর সঙ্গে যাচ্ছিলেন।

 

 

 

 

মহেশপুর থানান ওসি মোর্শেদ হোসেন খান জানান, নাটিমা এলাকা থেকে বরযাত্রীবাহী একটি মোটরসাইকেল দ্রুতগতিতে মহেশপুর শহরের দিকে যাচ্ছিল। পথে জাগুসা গ্রামে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের ৩ আরোহী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa