
সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন নয়া স্টেশন এলাকা থেকে মাদক মামলার ৫ বছরে সাজাপ্রাপ্ত রুমন মিয়া নামক পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে। গত শুক্রবার রাত ৯টায় র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রুমন দক্ষিণ সুরমার খোজারখলা-১২১ এর বাসিন্দা নজির মিয়ার ছেলে। পরে রুমনকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
