ঢাকা
০৭ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

সিলেটে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন আজ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২০   ২৮৬ বার পঠিত
সিলেটে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন আজ

সিলেটে এই প্রথম বারের মত অনুষ্টিত হচ্ছে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন। বিশ্বের বিখ্যাত ক্বারিরা মাতিয়ে তুলবেন সিলেটকে। আজ মঙ্গলবার সিলেট তামাবিল সড়ক সংলগ্ন পীরের বাজারের চৌধুরী পাড়াস্থ মাঠে অনুষ্টিত হবে এ সম্মেলন। কওমি মাদ্রাসার উচ্চতর গবেষণা প্রতিষ্টান জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের উদ্যোগে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও বার্ষিক ওয়াজ আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে।

বর্তমান বিশ্বের সবচেয়ে লম্বা শ্বাসের অধিকারী মিশরের শায়খ মনসুর জুমা, ইরানের শায়খ মো. সাঈদ গান্দুম তুসী, মিশরের জাতীয় সংসদের প্রধান ক্বারী শায়খ মুহাম্মদ আল মুরিজী, তানজানিয়ার ক্বারি মুবারক শাবনী রুমিজা, ইন্দোনেশিয়ার শায়খ ক্বারি দারউয়িন হাসিবুয়ান, ইয়ামেনের ক্বারি হাইসিম আদ দাখিন, লন্ডনের শায়খ ক্বারি কাজী লুতফুর রহমান, বাংলাদেশের ক্বারি আবুল হোসাইন, শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী, কাতারের শায়খ নূর মোহাম্মদ, ঢাকার ক্বারি মাহমুদুল হাসান ও বিশ্বজয়ী খুদে হাফেজ কাতারের মুহাম্মদ মুহান্নাদ এর আগমন ঘটবে এ সম্মেলনে।
এছাড়া জামিয়া বারিধারা ঢাকা\\\’র মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা নূর হুসাইন ক্বাসিমী, জকিগঞ্জের মুনশীবাজার মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা মুক্বাদ্দাস আলী, জামিয়া মাদানিয়া আঙ্গুরা\\\’র মহাপরিচালক আল্লামা শায়খ জিয়া উদ্দীন, জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ সিলেটের মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী, শাইখুল হাদীস আল্লামা মকবুল হুসাইন আসগরী, জামেয়া দরগাহপুর সুনামগঞ্জ এর মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা নূরুল ইসলাম খান সুনামগঞ্জী, দারুল উলূম কানাইঘাট এর শাইখুল হাদীস মাওলানা আলিমুদ্দীন দূর্লভপুরী, সুরাইঘাট মাদরাসার শাইখুল হাদীস মাওলানা শফিকুল হক সুরাইঘাটী, জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মাওলানা তাফাজ্জুল হক আজিজ ঢাকা, সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান ধনুকান্দী, নাইয়রপুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজমুদ্দীন কাসিমী, মাওলানা আব্দুর রউফ, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা আব্দুল মতিন নবিগঞ্জী, মাওলানা নাইম উদ্দীন শাহসুন্দরসহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম এ মাহফিলে বয়ান করবেন।

এতে সভাপতিত্ব করবেন জামেয়াতুল খাইরের পরিচালনা পরিষদের সভাপতি শাইখুল হাদীস আল্লামা আব্দুল মুসাব্বির আইয়রী, সহকারী পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম।
মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মুফতি আবদুল মুনতাকিম জানান, এবার ক্বেরাত ও ইসলামী সংগীত নিয়ে ব্যতিক্রমী অনুষ্টান আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us