ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

সিলেটে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০   ২৭৪ বার পঠিত
সিলেটে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর উদ্যোগে জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সের সাম্প্রতিক সময়ে অবসরজনিত বিদায় উপলক্ষে সম্বর্ধনা প্রদান করেছে জেলা পুলিশ।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় জেলা পুলিশের মাসিক কল্যান সভায় এ সম্বর্ধনা প্রদান করা হয়।এ সময় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর পক্ষ থেকে বিদায়ী অথিতি নারী এসআই মিসেস বেলী, এএসআই মো: খলিলুর রহমান, কনস্টেবল মো: সিরাজুল ইসলাম, কনস্টেবল মো: আছকর আলী বেগ এবং রনবীর কান্ত দের পরিবারের নিকট বিদায়ী শুভেচ্ছা সম্বলিত ক্রেস্ট এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।

সম্বর্ধনা অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার দক্ষিনের দায়িত্বে) ইমাম মোহাম্মদ সাদীদ,অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মাহবুবুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর) লুৎফর রহমান সহ সার্কেল এএসপি,থানার অফিসার ইনচার্জগন সহ অন্যান্য অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

 

 

 

বিদায়ী অতিথি নারী এসআই মিসেস বেলী পুলিশ সুপারের এরকম উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অবসর উত্তর সময়ে ভালভাবে থাকার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

সম্বর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অথিতিদের উদ্দেশ্যে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন বাংলাদেশ পুলিশ তাদের অবদানের কথা আজীবন স্মরন রাখবে।অবসর উত্তর সময়গুলো পরিবার সহ সুখে শান্তিতে অতিবাহিত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন ভবিষ্যতে যেকোন প্রয়োজনে সিলেট জেলা পুলিশ তাদের পাশে থাকবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa