ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

সিলেটের পাথর কোয়ারিতে শ্রমিকের লাশ গুমের চেষ্টা, গ্রেফতার ১

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০   ২৮৬ বার পঠিত
সিলেটের পাথর কোয়ারিতে শ্রমিকের লাশ গুমের চেষ্টা, গ্রেফতার ১

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় নিহত এক শ্রমিকের মৃত্যু পর লাশ গুমের চেষ্টাকে ব্যর্থ করে নিহত পাথর শ্রমিকের লাশ উদ্ধার করে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ২টায় শাহ আরফিন টিলায় আঞ্জু মিয়ার গর্তে ঝুকিঁপূর্নভাবে পাথর উত্তোলনের সময় উপর থেকে পাথর টিলা ধসে চাপা পড়ে নিহত হয় সুনামগঞ্জের দিরাই উপজেলার মির্জাপুর গ্রামের মো. আব্দুলের পুত্র তানভির হোসেন (২৭)।

 

 

 

পুলিশ সূত্রে জানা যায়, টিলা ধসে শ্রমিক নিহতের ঘটনা গর্তের মালিক আঞ্জু মিয়া পুলিশকে না জানিয়ে লাশ গুম করে নিহতের স্থানীয় বাড়ি দিরাইয়ে দাফনের চেষ্টা করলে দিরাই থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার তড়িৎ পদক্ষেপে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়া হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহ আরফিন টিলায় আঞ্জুর মালিকানাধীন গর্তে নিহত শ্রমিকের লাশ গুমের চেষ্টাকে ব্যর্থ করে নিহতের লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং গর্তের শ্রমিক সর্দার হান্নান (৪০) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গর্তের মালিক আঞ্জু মিয়াকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa