ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সাতক্ষীরায় ঘেরের কাদায় আটকে স্কুলছাত্রের করুণ মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০   ৩৩৭ বার পঠিত
সাতক্ষীরায় ঘেরের কাদায় আটকে স্কুলছাত্রের করুণ মৃত্যু

সাতক্ষীরায় ঘেরের কাদায় আটকে মেহেদী হাসান (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে সদর উপজেলার মাছখোলা গ্রামে এ ঘটনা ঘটে। মেহেদী হাসান মাছখোলা গ্রামের লিটু ঢালীর ছেলে ও মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

মেহেদীর খালোতো ভাই সাকিবুল হাসান জানান, মঙ্গলবার ভোরে মেহেদী তার বাবার সঙ্গে ঘেরে মাছ ধরতে যায়। বাবা মাছ ধরা শুরু করলে মেহেদী ঘেরের পাশে ঘুমিয়ে পড়ে। হঠাৎ সে পড়ে গেলে তার পা ঘেরের পাড়ে ও মাথা কাদায় আটকে যায়। অনেক চেষ্টা করেও মাথা কাদা থেকে বের করতে না পারায় শ্বাসরোধ হয়ে মেহেদীর মৃত্যু হয়।

ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে কাদায় পুতে মারা গেছে স্কুলছাত্র মেহেদী হাসান।ঘটনার বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি থানায় কেউ অবহিত করিনি। ফলে কারণে বিস্তারিত জানা নেই।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa