ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

শেষ চারে সিমোনা হালেপ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০   ২৯৯ বার পঠিত
শেষ চারে সিমোনা হালেপ

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালের ম্যাচে এস্তোনিয়ার টেনিসার আন্তে কন্তাভেটকে ৬-১, ৬-১ সেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন রোমানিয়ার টেনিস সুন্দরীর সিমোনা হালেপ। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে আশ্চর্যজনকভাবে এখনো কোনো সেটে হারেননি হালেপ। ২০১৮ সালে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠেন হালেপ। কিন্তু সেবার তাকে রানার্সআপের শিরোপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। কিন্তু এবার হালেপ যেভাবে এগিয়ে চলছেন তাতে করে তাকে এবার মেয়েদের ওপেনের বিজয়ী হিসেবে দেখছেন অনেকে। তবে টেনিস হলো এক সুযোগের খেলা। তাই হালেপকে বিজয়ী হতে হলে আরো দুটো ম্যাচ জিততে হবে। অন্যদিকে হালেপের পাশাপাশি মেয়েদের একক থেকে আজ সেমির টিকেট নিশ্চিত করেন স্প্যানিশ টেনিসার গ্যাবরিনা মাগুরুজা। ২ বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী এই টেনিসার রাশিয়ান টেনিসার আনাসতাসিয়া পাভলুচেনকোভাকে ৭-৫, ৬-৩ সেটে হারিয়ে শেষ চারের টিকেট পান। আজ সিমোনা হালেপের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচে খেলতে নামবেন তিনি।

 

 

 

 

 

এদিকে অস্ট্রেলিয়ান ওপেনের ছেলেদের এককের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন স্প্যানিশ টেনিসার রাফায়েল নাদাল। তিনি অস্ট্রিয়ান টেনিসার ডমিনিক থিমের বিপক্ষে ৭-৬ (৭-৩), ৭-৬ (৭-৪), ৪-৬, ৭-৬ (৮-৬) সেটে হারেন। অস্ট্রেলিয়ান ওপেনের এবারের আসরে ছেলেদের এককে এটিই সবচেয়ে বড় চমক। তবে ম্যাচটি হারলেও শেষ পর্যন্ত লড়াই করায় নিজেকের সান্ত্বনা দিতে পারছেন বলে জানিয়েছেন রাফায়েল নাদাল। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি ম্যাচের শেষ পর্যন্ত লড়াই করার চেষ্টা করেছি। প্রত্যেকটি মুহূর্তে লড়াই করার চেষ্টা করেছি। তাই আমি খুশি। ছেলেদের এককে এ দিন শেষ ৪ নিশ্চিত করেন জার্মান টেনিসার আলেক্সান্ডার জেভেরেভ। তিনি সুইস টেনিসার স্তান ওয়ারিঙ্কাকে ১-৬, ৬-৩, ৬-৪, ৬-২ সেটে হারান। এই জয়ের মাধ্যমে ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের সেমিতে খেলার যোগ্যতা অর্জন করেন জেভেরেভ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa