ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রোহিঙ্গা ইস্যুতে সমর্থন দেয়া সব দেশ ডিও লেটার পাবে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৯ জানুয়ারি ২০২০   ২৫৪ বার পঠিত
রোহিঙ্গা ইস্যুতে সমর্থন দেয়া সব দেশ ডিও লেটার পাবে

রোহিঙ্গা ইস্যুতে যেসব দেশ বাংলাদেশকে সমর্থন দিয়েছে, সেসব দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে ডিও লেটার দেয়া হবে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে একথা জানানো হয়।

 

রোহিঙ্গা ইস্যুতে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) রায়ে এসব দেশ কিছুটা হলেও নমনীয় হবে বলেও প্রত্যাশা করে সংসদীয় কমিটি।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রোহিঙ্গা ইস্যুতে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) বাংলাদেশের পক্ষে রায় আসায় ওআইসি সদস্যভুক্ত দেশগুলোকে ধন্যবাদ জানানো হচ্ছে। বাংলাদেশকে সমর্থন দেয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জানিয়ে দেশগুলোকে ডিও লেটার দেবেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

 

জানা গেছে, রোহিঙ্গা ইস্যুতে কোন কোন দেশ বাংলাদেশকে সক্রিয় সমর্থন দিচ্ছে না- তা নিয়ে কমিটির বৈঠকে আলোচনা হয়। এ ধরনের ১২ থেকে ১৪টি দেশ চিহ্নিত করা হয়েছে। বৈঠকে কমিটি এই দেশগুলোর সঙ্গে আরও কূটনৈতিক তৎপরতা চালাতে বলেছে।

 

 

 

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি তারা দূতাবাস অ্যাপ চালু করেছে। এই অ্যাপস থেকে ৭০ ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে এখানে দুই হাজারের মতো আবেদন হয়েছে। এর বেশিরভাগই সনদ প্রত্যায়ন। এর ফলে জনগণ ঘরে বসেই সুবিধা পাচ্ছে। এই অ্যাপকে জনপ্রিয় ও জনবান্ধব (ইউজার ফ্রেন্ডলি) করার পরামর্শ দিয়েছে কমিটি।

কমিটির সভাপতি ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, মো. আবদুল মজিদ খান, মো. হাবিবে মিল্লাত ও নাহিম রাজ্জাক অংশ নেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa