ঢাকা
০৮ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

রূপগঞ্জে স্ত্রীকে গরম চামচের ছ্যাঁকা

জেলা প্রতিনিধি
সোমবার, ০৬ জানুয়ারি ২০২০   ৪২৮ বার পঠিত
রূপগঞ্জে স্ত্রীকে গরম চামচের ছ্যাঁকা

যৌতুকের টাকা না পেয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গরম চামচের ছ্যাঁকা দিয়ে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার পর ওই গৃহবধূর স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি ভাঙিনি ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, কুমিল্লার দুর্গাপুর এলাকার রহমানের মেয়ে ফাতেমার সঙ্গে রুপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি ভাঙ্গানিঘাট এলাকার নজরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের সময় নজরুল ইসলামকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ও আসবাবপত্রসহ প্রায় তিন লাখ টাকার মালামাল দেয় গৃহবধূ ফাতেমার পরিবার। বিয়ের পরে নজরুল মাদকাসক্ত হয়ে পড়ে। বেশ কিছুদিন ধরে নজরুল তার স্ত্রীর কাছে আরও তিন লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল।

শনিবার রাতে ফের যৌতুকের টাকার জন্য স্ত্রী ফাতেমাকে চাপ প্রয়োগ করে নজরুল। এসময় ফাতেমা টাকা দিতে অস্বীকৃতি জানালে নজরুল চামচ গরম করে তার (ফাতেমা) দুই হাতে ছ্যাঁকা দেয় এবং ঘরে আটকে রেখে নির্যাতন চালায়।

পরে স্থানীয়রা ফাতমোকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ভিকটিম গৃহবধূ বাদী হয়ে রবিবার রূপগঞ্জ থানায় মামলা করেন।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়েরের পর নজরুলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us