ঢাকা
০৭ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

রুল জারি শরিয়ত বয়াতিকে কেন জামিন নয়: হাইকোর্ট

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০   ২৭৩ বার পঠিত
রুল জারি শরিয়ত বয়াতিকে কেন জামিন নয়: হাইকোর্ট

বাউল গানের অনুষ্ঠানে ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার শরিয়ত বয়াতিকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।আগামী দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

শরিয়ত বয়াতির জামিনের আবেদন শুনানির পর বুধবার বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনিরা হক মনি।

আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গিয়াসউদ্দিন আহমেদ।এই মামলার নথি থেকে জানা যায়, গত ২৪ ডিসেম্বর রাতে ঢাকার ধামরাই উপজেলার রৌহাট্টেক এলাকায় হযরত হেলাল শাহ্ পীরের ১০ম বার্ষিক পালাগানের অনুষ্ঠানে শরিয়ত বয়াতি গান করেন। সেই গান ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এরপর গত ৯ জানুয়ারি শরিয়ত বয়াতির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে মির্জাপুর উপজেলার আগধল্যা গ্রামের মো. ফরিদুল ইসলাম বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন। ১১ জানুয়ারি ভোরে ময়মনসিংহের ভালুকা উপজেলার বাশিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ওইদিনই টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আসলাম মিয়ার আদালতে হাজির করে মির্জাপুর থানা পুলিশ দশ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে শরিয়ত বয়াতিকে টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়।

আদালত তাকে জেল হাজতে পাঠান।এরপর জামিন আবেদন করলে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালত শরিয়ত বয়াতির জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন হাইকোর্টে আবেদন করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us