ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজধানীর নয়াপল্টনে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০   ২৯৫ বার পঠিত
রাজধানীর নয়াপল্টনে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

রাজধানীর নয়াপল্টনে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে এক সময় সংঘর্ষে জড়িয়ে পরে দুই দলের নেতাকর্মীরা।

শনিবার সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন নিয়ে দলের প্রতিক্রিয়া ব্যক্ত করার কিছু পরেই সংঘর্ষ শুরু। তবে পরিস্থিতি অবনতি হতে থাকলে পুলিশ এসে তা নিয়ন্ত্রণে নেয়।

 

 

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদল, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী অবস্থান নিয়েছিলেন। তারা নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ সরকার বিরোধী স্লোগান দিচ্ছিল। এ সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সড়কের পাশ দিয়ে আওয়ামী লীগের একটি মিছিল যাচ্ছিল। পরে দুই পক্ষেই মুখোমুখি অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা চলছে। সংঘর্ষের শুরু থেকেই থেমে উত্তেজনা বিরাজ করছিল। নয়া পল্টনে নাইটিংগেল ভবনে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ সমর্থকরা। পুলিশ এসে ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যায় বিএনপি সমর্থকরা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa