ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রংপুরে সাবেক বৃটিশ সৈনিক পরিবারেরকে অর্থ ও উপহার বিতরন

জেলা প্রতিনিধি
সোমবার, ২৭ জানুয়ারি ২০২০   ৩২৫ বার পঠিত
রংপুরে সাবেক বৃটিশ সৈনিক পরিবারেরকে অর্থ ও উপহার  বিতরন

রংপুরে বৃটিশ সেনাবাহিনীর সাবেক সদস্য ও বৃটিশ বাহিনীর হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী সৈনিক ও তার পরিবারকে আর্থিক সাহায্য ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।  সোমবার (২৭ জানুয়ারি) রয়েল কমনওয়েলথ এক্স সার্ভিসেস লীগ (আরসিইএল) ফান্ড থেকে  রংপুর জেলা সশস্ত্র বাহিনী বোর্ড অফিসে আনুষ্ঠানিকভাবে এ উপহার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের সভাপতি ও জেলা প্রশাসক আসিব আহসান বলেন,
বৃটিশ সরকার তাদের সাবেক সৈনিকদের এখনো মনে রেখেছে এটা অনেক বড় পাওয়া। জীবন বাজি রেখে যুদ্ধ করা সেইসকল সৈনিকদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় তাদের হাতে সামান্য উপহার তুলে দিতে পেরে আমরা গর্বিত।
বিশেষ অতিথির বক্তব্যে রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার  বৃটিশ সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এত দীর্ঘ সময় পরেও বৃটিশ সরকার ভিনদেশী যোদ্ধাদের যে সম্মান দিচ্ছে তা অভাবনীয়।  এর ফলে যে কেউ তার কর্মস্থলে আন্তরিকতার সহিত কাজ করবে। এটি খুবই প্রশংসনীয় উদ্যোগ।
সভাপতির বক্তব্যে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড রংপুরের সচিব মেজর মোঃ জাহাঙ্গীর নাসির বলেন, বৃটিশ রানীর তত্তাবধানে সারাবিশ্বে সাবেক সৈনিকদের কল্যাণে কাজ করে এই সংগঠন।  তারই আওতায় আজ সামান্য এ উপহার প্রদান করা হলো। আমরা এ কাজের সাথে সম্পৃক্ত হতে পেরে গর্বিত।
অনুষ্ঠানে অতিথিরা  দুইজন জীবিত সাবেক বৃটিশ সৈনিক ও ২৭ জন পরলোক বৃটিশ সৈনিকের স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের নিকট নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করেন।
এ সময় বৃটিশ সৈনিক তার পরিবারের সদস্যবৃন্দ বৃটিশ সরকার, আরসিইএল (ইউকে), বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa