ঢাকা
০৭ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ আটক ২

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২০   ২৯৩ বার পঠিত
যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ আটক ২

যশোর সদর ফাঁড়ি পুলিশ ২ হাজার পিচ ইয়াবা ও নগদ আড়াই লখাধিক টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।আটককৃতরা হচ্ছে- শার্শা উপজেলার ভবের বেড় মাঝের পাড়া গ্রামের শেখ রইচ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম রবি (৩০) ও শার্শা বাজার এলাকার নুর আলী সরদারের ছেলে শাহাবুল ইসলাম (৩৪)
আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।
সদর ফাঁড়ির ইন্সপেক্টর তুষার মন্ডল জানান, বুধবার বিকেলে তিনি গোপনে খবর পান শার্শা থেকে প্রচুর পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে এক মাদক ব্যবসায়ী যশোরের উদ্দেশ্যে আসছে।

এখবরের ভিত্তিতে শহরতলীর চাচড়া চেকপোষ্ট এলাকায় তুষার মন্ডল সঙ্গীয় ফোর্সসহ অবস্থান নেয়। বাস থেকে নেমে চাঁচড়ার দিকে যাওয়ার সময় পুলিশ প্রথমে রবিউলকে আটক করে। তার শরীর তল্লাসি করে ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে আটক রবিউলের স্বীকারোক্তি অনুযায়ি একই এলাকা থেকে শাহাবুলকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ইয়াবা বিক্রির ২ লাখ ৭৬ হাজার টাকা।

পুলিশ জানায়, শাহাবুল শুধু ইয়াবা সম্রাটের টাকা কালেকশন করে। সে কোন ইয়াবা বহন করে না। তবে তদন্তের স্বার্থে পুলিশ ইয়াবা সম্রাটের নাম প্রকাশ করেনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us