ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

মুজিব বর্ষ  থেকে ঢাকা-সিলেটে চার লেন মহাসড়কের কাজ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৯ জানুয়ারি ২০২০   ২৯৭ বার পঠিত
মুজিব বর্ষ  থেকে ঢাকা-সিলেটে চার লেন মহাসড়কের কাজ

মুজিব বর্ষেই দরপত্র আহ্বানসহ পুরো কাজ এগিয়ে নেওয়া হবে ঢাকা-সিলেট চার লেন প্রকল্পের। ঢাকার কাঁচপুর থেকে সিলেট পর্যন্ত ২২৬ কিলোমিটার মহাসড়ক দুই লেন থেকে চার লেনে উন্নীত করা হবে। এছাড়া চার লেনের দুই পাশে আলাদা সার্ভিস লেনও থাকবে।

আজ বুধবার দুপুরে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সিলেট-১ আসনের সংসদ সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আবদুল মোমেন এই প্রকল্পের বিষয়ে সিলেটের জনপ্রতিনিধি ও বিশেষজ্ঞদের নিয়ে মতবিনিময়ের এ উদ্যোগ নেন। উপস্থিত ছিলেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ, বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ বিশিষ্টজনেরা।

মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আবদুল মোমেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলীরা প্রকল্পের বিষয়ে ধারনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে সওজ অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয় প্রকল্পের ডিপিপি বা উন্নয়ন প্রকল্প ছক প্রনয়নের জন্য পরামর্শক নিয়োগ করা হয়েছে। পাঁচ মাসের মধ্যে এটি চুড়ান্ত করা হবে। প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও সমীক্ষার কাজ চলছে। এ বছরই দরপত্র আহ্বান করা হবে দ্রুত সময়ের মধ্যে।

এ মহাসড়কে সোয়া চার কিলোমিটার দৈর্ঘ্যের ৭০টি সেতু নির্মাণ করা হবে। চার হাজার ৩৫৮ মিটার দীর্ঘ চারটি ফ্লাইওভার নির্মাণ করা হবে ভৈরব, সিলেটের গোয়ালাবাজার, তাজপুর ও দয়ামীর বাজার এলাকায়। নরসিংদী, ভৈরব, ওলিপুর, লস্করপুর ও সিলেটে নির্মাণ করা হবে রেল ওভারপাস। এ মহাসড়ক হবে এশিয়ান হাইওয়ে-১ এবং এশিয়ান হাইওয়ে-২-এর অংশ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa