ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

মুজিববর্ষে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে নিজেকে ধন্য মনে করছি: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০   ২৭১ বার পঠিত
মুজিববর্ষে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে নিজেকে ধন্য মনে করছি: ভারতীয় হাইকমিশনার

ভারতীয় হাইকমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, ‘আমি এই মুজিব জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি ছোট বেলায় রেডিওতে বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি। এত বছর পর তার সমাধিতে শ্রদ্ধা জানাতে পেরে সত্যিই নিজেকে খুব সম্মানিত মনে করছি।’সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশসহ ৫ সদস্যের প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন করেছেন।শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘১৭ মার্চ থেকে মুজিব জন্মশতবর্ষ উদযাপিত হবে। ভারত এতে অংশগ্রহণ করতে তৈরি রয়েছে। মুজিববর্ষ উদযাপনের মধ্য দিয়ে আমাদের দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় ও গভীর হবে।’বাংলাদেশ-ভারতের সম্পর্ক ঐতিহাসিক উল্লেখ করে শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ বলেন, ‘এ সম্পর্কের মধ্যে বঙ্গবন্ধুর বিশাল ভূমিকা রয়েছে। এশিয়ান নেতাদের মধ্যে তিনি একজন গুরুত্বপূর্ণ নেতা। বঙ্গবন্ধু যে ভিশন নিয়ে পথ শুরু করেছিলেন সেটা শেষ করতে পারেননি। তার স্বপ্নের সোনার বাংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়িত করছেন। সোনার বাংলা গড়ার পথে ভারত আগেও পাশে ছিল, আগামীতে বাংলাদেশের পাশে থাকবে।’এ সময় তার সঙ্গে হাইকমিশনারের স্বামী প্রশান্ত কুমার দাশ, হাই কমিশননের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) নবনিতা চক্রবর্তী, প্রটোকল অফিসার নিরাজ কুমার বিলখা, সহকারী কেএমএস রেড্ডিসহ ৫ সদস্যের প্রতিনিধি দলসহ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল বাকী, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa