ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মুক্তিযোদ্ধারা এখন মোবাইলে ভাতা পাবেন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৫ জানুয়ারি ২০২০   ২৯৯ বার পঠিত
মুক্তিযোদ্ধারা এখন মোবাইলে ভাতা পাবেন

মুক্তিযোদ্ধাদের ভাতা এখন থেকে প্রতিমাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
তিনি জানান, প্রত্যেক মুক্তিযোদ্ধাকে প্রতি মাসে তার মোবাইল ফোনের মাধ্যমে ভাতা দেয়া হবে।
বর্তমানে মুক্তিযোদ্ধারা তিন মাস পর পর ব্যাংকের হিসাবের মাধ্যমে ভাতা পেয়ে থাকেন।

 

 

শনিবার দুপুরে মৌলভীবাজারের এম সাইফুর রহমার অডিটোরিয়ামে একসঙ্গে চার উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

 

 

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং তার দুর্নীতির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, তাকে মাজায় দড়ি লাগিয়ে টেনে দেশে আনা হবে। তাকে দেশে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

 

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার সময় জিয়াউর রহমানের ভূমিকার সমালোচনা করে মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনার সঙ্গে জিয়া জড়িত ছিলেন।
জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে অয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে। উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa