ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মিয়ানমার থেকে এলো ১৪শ’ মেট্রিক টন পেঁয়াজ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০   ২৬৬ বার পঠিত
মিয়ানমার থেকে এলো ১৪শ’ মেট্রিক টন পেঁয়াজ

মিয়ানমার থেকে একদিনে ১২জন ব্যবসায়ীর কাছে ১৭টি ট্রলারে করে ১হাজার ৩৮৯দশমিক ৯৫৯ মেট্রিকটন পেঁয়াজ টেকনাফ স্থলবন্দরে খালাস করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি)  টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আবসার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, গত বছরের ২৯সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এরপর ৩০ সেপ্টেম্বর মিয়ানমার থেকে প্রথম চালানে ৬৫০টন পেঁয়াজ আসে। এরপর থেকে বুধবার বিকাল পর্যন্ত মিয়ানমার থেকে ৭৫হাজার ১৬০দশমিক ৪৪৪টন পেঁয়াজ আমদানি করা হয়। আরও বেশি পেঁয়াজ আমদানি করতে ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে।

 

 

 

 

এ প্রসঙ্গে স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, এখন মিয়ানমার থেকে বেশি পরিমাণে পেঁয়াজ আমদানি করছে ব্যবসায়ীরা। আমদানিকৃত পেঁয়াজ দ্রুত সময়ে খালাস করা হচ্ছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ১০৬টি পেঁয়াজ ভর্তি ট্রাক দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে স্থলবন্দর ছেড়ে গেছে।

উল্লেখ্য, চলতি জানুয়ারি মাসে ২৫ দফায় মিয়ানমার থেকে নৌপথে ১৪হাজার ৪৫২দশমিক ৯০২মেট্রিকটন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa