ঢাকা
১৪ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুলবাড়ীতে ৭ জনের কারাদণ্ড

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ৩১ মে ২০২৬   ৮৫ বার পঠিত
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুলবাড়ীতে ৭ জনের কারাদণ্ড

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে দেহ ব্যবসার অভিযোগে ৪ নারী ও ৩ পুরুষকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের গৌরীপাড়া এলাকায় “বন্ধন ভিলা” নামে একটি বাড়িতে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ছামিউল ইসলাম, ফুলবাড়ী থানার এস আই বুলু মিয়া ও সঙ্গীয় ফোর্স। এসময় স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। অভিযানে যৌন উত্তেজক সিরাপ, ট্যাবলেট ও ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে প্রশাসন।

দণ্ডপ্রাপ্তরা হলেন,দিনাজপুর চাউলিয়াপট্টির জহির উদ্দিনের মেয়ে মোছা. রুপা বেগম (৩৬), ৬ মাস; বিরামপুর উপজেলার শান্তিনগর এলাকার রাশেদের স্ত্রী মোছা. মুন্নি (২১), ৪ মাস; দিনাজপুর সদর উপজেলার রামগড় কালিতলা এলাকার রফিকুল ইসলামের মেয়ে শিউলী আক্তার, ২ মাস; নবাবগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আব্দুল কাইয়ুম (৩৯), ১৮ মাস; পার্বতীপুর উপজেলার পাত্রাপাড়া গ্রামের মফিজুল হকের ছেলে মশিউর রহমান (৩৮), ১৮ মাস; টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার চম্পা (২২), ১ মাস এবং দিনাজপুরের গণেশতলা এলাকার শেখ হিরন শাহ (৪৫), ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত হন।

আটকের সময় কয়েকজন অভিযুক্তরা সাংবাদিক ও পুলিশের কাছে দাবি করেন, বাড়ির মালিক রফিকুল ইসলাম টিটো ও তার স্ত্রী নুপুর ওরফে নিশি এই কার্যক্রম পরিচালনা করতেন। তবে অভিযানের সময় তারা পলাতক ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য ও যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাড়ির মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ বলেন, দেহ ব্যাবসার সাথে জড়িত ৭জনকে আজ শনিবার সকাল ১১টায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us