ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

ব্যর্থতা ঢাকতেই অগণতান্ত্রিক হরতাল আহ্বান করেছে বিএনপি : মাহবুবুল আলম হানিফ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০   ২৪০ বার পঠিত
ব্যর্থতা ঢাকতেই অগণতান্ত্রিক হরতাল আহ্বান করেছে বিএনপি : মাহবুবুল আলম হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ব্যর্থতা ঢাকতেই অগণতান্ত্রিক হরতাল আহ্বান করেছে বিএনপি। নিশ্চিত পরাজয় জেনেই তড়িঘড়ি করে হরতাল ডেকেছে তারা। তবে জনবিরোধী যে কোনো কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে থাকবে আওয়ামী লীগ। 

শনিবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এদিকে, ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে আগামীকাল রোববার (২ ফেব্রুয়ারি) হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

শনিবার (০১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ভয়াবহ রকমের কারচুপি, জালিয়াতি জবরদস্তি করে নির্বাচনের রায়কে পদদলিত করে, একেবারেই তাদের দলীয় দৃষ্টিকোণ থেকে এ নির্বাচনকে প্রভাবিত করে, লুট করে ফলাফল নিয়ে যাওয়া হয়েছে। আমরা তার তীব্র প্রতিবাদ করছি। এর প্রতিবাদে সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল আহ্বান করছি।

ফখরুল বলেন, আমরা আশা করছি ঢাকাবাসী তাদের অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে এ হরতাল পালন করবেন। আর গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa