ঢাকা
০৮ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৯ জানুয়ারি ২০২০   ২৮৫ বার পঠিত
‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত

কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। বিজিবির দাবি, নিহত ব্যক্তি রোহিঙ্গা ইয়াবা পাচারকারী। রোববার (১৯ জানুয়ারি) ভোরে নাফ নদীর লালদ্বীপ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইয়াবা পাচারকারী হলেন, উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের ২ নম্বর ক্যাম্প, ব্লক ডি৪/এর বাসিন্দা মো. জামাল হোসেনের ছেলে মো. আইয়াস (২৫)।

টেকনাফ-২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল জাদিমুড়া শেকলঘেরা এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে টহলদল উক্ত এলাকায় গিয়ে কৌশলগতভাবে অবস্থান নেয়।

 

 

 

 

দূর থেকে কয়েকজন লোককে মিয়ানমারের লালদ্বীপ থেকে নৌকা নিয়ে নাফনদী পার হয়ে আসতে দেখে। নৌকাটি নদীর কিনারায় আসার সাথে সাথে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবি’র উপস্থিতি লক্ষ্য করা মাত্রই নৌকায় আরোহী সশস্ত্র ইয়াবা পাচারকারীরা অতর্কিতভাবে গুলি ছোড়ে। এতে তিন বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে।এতে উভয়পক্ষের মধ্যে ৫ থেকে ৬ মিনিট গুলি বিনিময় হয়। এসময় গুলি করতে করতে তিনজন পাচারকারী নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কেটে শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে চলে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

গোলাগুলি থামার পর টহলদল নৌকাটি তল্লাশি করে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক, এক রাউন্ড তাজা কার্তুজ ও এক রাউন্ড কার্তুজের খালি খোসাসহ গুলিবিদ্ধ অবস্থায় এক রোহিঙ্গাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us