ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

প্রধানমন্ত্রী আজ ২১ ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক দিচ্ছেন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৫ জুলাই ২০২৬   ১১৭ বার পঠিত
প্রধানমন্ত্রী আজ ২১ ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক দিচ্ছেন

ঢাকা, ১৫ জুলাই: ক্রীড়া, সংস্কৃতি ও বিষয়ভিত্তিক মোট ২১টি ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ বিতরণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি পদক বিতরণ করেন।

সকালে গাছের চারা রোপণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে অনুষ্ঠানের বাইরে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিয়ে প্রত্যেককে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান।

শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে সরকারের উদ্যোগে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সরকারি তথ্য অনুযায়ী, এ প্রতিযোগিতায় দেশের স্কুল পর্যায়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন ধাপ অতিক্রম করে নির্বাচিত সেরা শিক্ষার্থীদের হাতে আজ তুলে দেওয়া হচ্ছে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa