ঢাকা
১৪ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

পাঁচ মাস পর কাশ্মীরে মোবাইল নেটওয়ার্ক চালু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৯ জানুয়ারি ২০২০   ২৮৫ বার পঠিত
পাঁচ মাস পর কাশ্মীরে মোবাইল নেটওয়ার্ক চালু

পাঁচ মাসের বেশি সময় পরে ভারত শাসিত কাশ্মীরে পুনরায় প্রিপেইড মোবাইল ফোন চালু করেছে কর্তৃপক্ষ। এর ফলে এখন থেকে মোবাইল ফোন ব্যবহারকারীরা ফোনে কথা বলতে পারবেন এবং বার্তা পাঠাতে পারবেন। তবে মোবাইলে ইন্টারনেট সেবা এখনো স্থগিত রয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।

গত আগস্ট মাসে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর ওই অঞ্চলের টেলিযোগাযোগ ব্যবস্থা স্থগিত করা হয়েছিল। কারণ মর্যাদা বাতিলের পর বিক্ষুব্ধ হয়ে উঠেছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটি। ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আদেশ দিয়ে গত সপ্তাহে ভারতের সুপ্রিম কোর্ট বলেছে যে, এটা মানুষের একটি মৌলিক অধিকার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us