ঢাকা
০৭ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

পাঁচবিবি সীমান্ত থেকে ৩১ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব-৫

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯   ৪০৮ বার পঠিত
পাঁচবিবি সীমান্ত থেকে ৩১ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব-৫

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩১ জন মাদকসেবীকে আটক করছেন জয়পুরহাট র‌্যাব-৫ সদস্যরা।

আটককৃতরা হলেন- পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আস্তুল সরদারে ছেলে রায়হান (৩৪), রফিকুল সরদারের ছেলে লিমন (১৮),পূর্ব রামচন্দ্রপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে রবিউল ইসলাম (১৯), মৃত আশরাফ মন্ডলের ছেলে নিপুল হোসেন (২০),মৃত গোলাম রব্বানীর ছেলে শাকিরুল ইসলাম (২০),বাগজানা মাষ্টারপাড়ার চাঁন মিয়ার ছেলে আতাবাবু (৩২),ঘোড়াপা গ্রামের বকুল মিয়ার ছেলে সাগর হোসেন (১৮),আবুল কাশেমের ছেলে রেজাউল করিম (৩০), ছেলোবেলো গ্রামের হারুনুর রশিদরে ছেলে সজল ইসলাম (১৯),উত্তর গোপালপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সাগর হোসেন (২৮) মৃত আমজাদ হোসেনের ছেলে টিটু ইসলাম (৫৫), রতনপুর তুড়িপাড়া গ্রামের সুধীর সিং এর ছেলে বিষ্ণু সিং (১৮), জয়নাল এর ছেলে ওবায়দুল কাদের (১৮), শ্রী সনজিত শীলের ছেলে শ্রী শান্ত শীল (১৮),উত্তরীপাড়ার আমিনুল ইসলামের ছেলে ফয়সাল রানা (২৬), দুলাল মন্ডলের ছেলে লিটন (৩৫), বিনধারা গ্রামের মৃত আরেফুর রহমানের ছেলে জাহিদ (৪৩), পাঁচবিবির কুলিপট্টির মৃত পরেশ মহন্তের ছেলে মিঠু মহন্ত (৩৫),তুড়িপাড়া গ্রামের মৃত অনিল সিং এর ছেলে শ্রী কালু বাবু (৩৭), উচিৎপুর গ্রামের মনছুর ফকিরের ছেলে আরিফুল ইসলাম (২৭), কুলিপট্টি মনজুর হোসেনের ছেলে মনোয়ার হোসেন (৩৫),শ্রী গোপাল সিং এর শ্রী পরিমল সিং (৩০), জয়পুরহাট সদরের মৃত আয়েজ উদ্দিনের ছেলে এজাবুদ্দিন মন্ডল (৩৫), পিপলুরে ছেলে নাহিদ (২৪), কাশিয়াবাড়ী গ্রামের শেখ মোহাম্মদ মাসুমের ছেলে শামসুদ্দিন সাজু (৩৩), বড় তাজপুর মৃত দুলাল হোসেনের নাঈম হাসান (২৬), শান্তিনগর মৃত ছানু মন্ডলের ছেলে শাহেদ মন্ডল (২৫), বুলুপাড়ার মৃত কামাল হোসেনের ছেলে জনি হোসেন (২৪), ফজলুর রহমানের ছেলে সুমন হোসেন (২৫), মৃত আব্দুর রউফ এর ছেলে আরিফ হোসেন (২৫),ধ ানমন্ডির ফরিদ হোসেনের ছেলে নাহিদ (২০)।
র‌্যাব-৫ জানায়, রোবাবার দুপুর থেকে রাত পর্যন্ত সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা এর নেতৃত্বে র‌্যাব সদস্যদের নিয়ে পাঁচবিবি সীমান্তের আটাপাড়া রেলগেট, চেঁচড়া বড়মসজিদ এবং আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে ফেন্সিডিল ১ বোতল, গাঁজা ৫০ গ্রাম ও ৩ টি কলকিসহ মাদক সেবন করার সময় তাদের আটক করা হয়।

 

আটককৃত ৩১ জন মাদকসেবীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us