ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

পটুয়াখালী যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০   ২৭৬ বার পঠিত
পটুয়াখালী যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই দিনের সফরে পটুয়াখালী যাচ্ছেন। আগামীকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা ত্যাগ করবেন তিনি। সফরকালে পটুয়াখালীর দুমকি ও কলাপাড়া উপজেলায় কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন রাষ্ট্রপতি।

 

 

 

 

 

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিনের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, পুটায়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। সেখানে তিনি কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। পটুয়াখালী জেলা সদর থেকে ৭০ কিলোমিটার এবং রাজধানী ঢাকা থেকে ৩২০ কিলোমিটার দূরে কুয়াকাটা একটি অত্যন্ত আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। রাষ্ট্রপতি মঙ্গলবার বিকালে হেলিকপ্টারে কুয়াকাটা যাবেন এবং সেখান থেকে তিনি হেলিকপ্টারে দুমকি উপজেলা যাবেন।

 

 

 

 

 

 

রাষ্ট্রপতি ৫ ফেব্রুয়ারি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিএসটিইউ) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। সমাবর্তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশেষ অতিথি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ একাডেমি অব সায়েন্স-এর সভাপতি ইমেরিটাস প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ জানান, সমাবর্তনে এক হাজার ৯৭০ গ্রাজুয়েটসহ মোট দুই হাজার ৯২৯ শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হবে। ছয় জনকে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) এবং ৬৩ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীকে তাদের কৃতিত্বের জন্য স্বর্ণপদক দেওয়া হবে।

 

 

 

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa