ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

নোয়াখালীতে কাদা মাখামাখি করলেন ফেরদৌস-পূর্ণিমা

বিনোদন ডেস্ক
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০   ৩৭১ বার পঠিত
নোয়াখালীতে কাদা মাখামাখি করলেন ফেরদৌস-পূর্ণিমা

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় শুরু হয়েছে ‘গাঙচিল’ ছবির শেষ লটের শুটিং। নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত এ ছবির শুটিংয়ে কাদা মাখামাখি করলেন ফেরদৌস-পূর্ণিমা। রোববার শীতের সকালে কাদা মেখে শুটিং করেন। শট দেয়ার পর কাদা মাখামাখি উৎসবে মাতেন ছবির নির্মাতা ও শিল্পীরা।

শুটিংয়ের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ হয়। সেখানে দেখা যায়, নায়ক ফেরদৌসের কাদামাখা শরীর। তিনি সহকারী পরিচালক আবুল কামাল আজাদকে জড়িয়ে ধরে তাকে কাদা মাখিয়ে দিচ্ছেন। এমন সময় আজাদের দিকে এগিয়ে যান নায়িকা পূর্ণিমা, তার শরীরও কাদামাখা। দুজন যখন আজাদকে কাদা মাখাচ্ছিলেন, তখন এগিয়ে আসেন ছবির আরেক অভিনেতা আনিসুর রহমান মিলন।

 

এই তিনজন মিলে যখন আজাদকে কাদা মাখাচ্ছেন, তখনই ফেরদৌসের চোখ যায় মেকআপম্যান মোহাম্মদ খলিলের দিকে। তিনি সেদিকে এগিয়ে যান। জড়িয়ে ধরে খলিলকে কাদা মাখাতে শুরু করেন। তার সঙ্গে যোগ দেন পূর্ণিমাও। চলে কাদা মাখামাখি।

 

এ ব্যাপারে ফেরদৌস বলেন, রোববার কাদা মেখে শুটিং করেছি। শীতের সকালে কাদা মেখে শুটিং করা বেশ কষ্টের। আমার সঙ্গে পূর্ণিমা ও মিলনকেও কাদা মাখতে হয়। আমরা শীতে কাঁপছিলাম, আর অনেকে মজা নিচ্ছিল। পরে শট শেষ করে মনে হলো একটু কাদা উৎসব করি।

 

 

 

 

‘গাঙচিল’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস ও পূর্ণিমা। ছবিতে সাংবাদিকের চরিত্রে দেখা যাবে ফেরদৌসকে, এনজিও কর্মীর ভূমিকায় অভিনয় করছেন পূর্ণিমা। বিশেষ একটি চরিত্রে রয়েছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তা। ছবিটিতে আরো রয়েছেন তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, আহসানুল হক মিনু প্রমুখ।

নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল জানান, কোম্পানীগঞ্জে শুটিং চলবে আগামী সাত দিন। সেখানে শুটিং শেষে ঢাকায় অল্প কিছু কাজের পর ক্যামেরা ক্লোজ হবে।

প্রসঙ্গত, এই ছবিটি নির্মিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa