ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

নরসিংদীর শিবপুরে ঐতিহ্যবাহী কাছিটান খেলা অনুষ্ঠিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০   ২৯৩ বার পঠিত
নরসিংদীর শিবপুরে ঐতিহ্যবাহী কাছিটান খেলা অনুষ্ঠিত

নরসিংদীর শিবপুরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলা কাছিটান [রশিটান] টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে উঠেছে আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদ। শিবপুর তরুনোদয় সংঘের উদ্যোগে রবিবার [২ ফেব্রুয়ারি] বিকেলে শিবপুর পূর্বপাড়া মাছের প্রজেক্ট সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

 

 

 

 

আনন্দ মুখর পরিবেশে এই খেলা দেখতে ভিড় জমায় নানা বয়সের হাজার হাজার দর্শক। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আনন্দে মেতে উঠেছে সবাই। খেলায় সভাপতিত্ব করেন শিবপুর পৌরসভার কাউন্সিলর সৈয়দ মোঃ বাদল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

খেলায় উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু বিপ্লব চক্রবর্তী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিপুন খান, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আতিক, শিবপুর বাজার (উত্তর) সভাপতি মোঃ আশরাফুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন, সৈয়দ তাজুল, পৌর যুবলীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ দুলাল, সৈয়দ বাবুল প্রমুখ।

 

 

 

 

কাছিটান [রশিটান] প্রতিযোগিতা পরিচালনা করেন জুলহাস ও ফাইজ উদ্দিন । প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদ বনাম পৌরসভার চালিতাকান্দি যুব সংঘ। সেমিফাইনাল প্রথম খেলায় চালিতাকান্দি যুবসংঘকে হারিয়ে ফাইনালে উঠল আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa