ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

নতুন একটি বিজ্ঞাপনে চিত্রনায়ক আমান রেজা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০   ৩১১ বার পঠিত
নতুন একটি বিজ্ঞাপনে চিত্রনায়ক আমান রেজা

 

ঢাকাই চলচ্চিত্রের নায়ক আমান রেজা। চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করছেন তিনি। এবার ক্যারিয়ারের ৩৭তম বিজ্ঞাপনে কাজ করলেন এই অভিনেতা। হাসান তৌফিক অঙ্কুরের নির্দেশনায় সিঙ্গারের একটি পণ্যের মডেল হয়েছেন তিনি। তার সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে ছোট পর্দার অভিনেত্রী আজমেরি আশাকে।

 

আমান রেজা বাংলাদেশ প্রতিদিনকে জানান, গত ২৮ জানুয়ারি বিজ্ঞাপনটির শুট হয়েছে। চলতি বছরে এটাই আমার প্রথম বিজ্ঞাপন।

জানা গেছে, বর্তমানে পরিচালক মিনহাজ কিবরিয়ার পরিচালনায় ‘বিফোর আই ডাই’ নামের একটি ছবিতে কাজ করছেন এই অভিনেতা। এছাড়া আসন্ন মার্চে নাম ঠিক না হওয়া আরও একটি নতুন ছবির কাজ শুরু করবেন তিনি।

 

উল্লেখ্য, আমান রেজা পরিশীলিত অভিনয়ের জন্য নন্দিত। বিজ্ঞাপনেও এই চিত্রতারকা বেশ পরিচিত, গেল বছরে ১৪টি বিজ্ঞাপন করেছেন তিনি। টিভি পর্দায় তাকে নিত্যই দেখা যায়। শুধু বাংলাদেশের টেলিভিশনের জন্যই যে কাজ করেছেন তা নয়। করেছেন ভারতের টেলিভিশন বিজ্ঞাপনে এমনকী ব্রিটেনেরও একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন আমান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa