ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

দুই বছরের ছেলের সঙ্গে সুনিধি চৌহানের গান!

বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০   ৩২১ বার পঠিত
দুই বছরের ছেলের সঙ্গে সুনিধি চৌহানের গান!

দুই বছরের ছেলের সঙ্গে গান গাইলেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান। তবে সিনেমা, অ্যালবাম বা কোনো সিঙ্গেল গান নয়। সুনিধি তার ছেলে তেঘকে আর পাঁচজন মায়ের মতোই ঘুম পাড়ানোর আগে বিছানায় শুয়ে গান শুনিয়েছেন।

 

এই গানের একলাইন শেষ হবার সঙ্গে সঙ্গেই শেষ অংশটি গেয়ে উঠছে ছোট্ট তেঘ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে আসে মা ও ছেলের ডুয়েটে গাওয়া সেই ভিডিও। ভিডিওটি সুনিধি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেন।

 

 

 

ভিডিওতে দেখা গেছে, শ্রীদেবী ও অনিল কাপুর জুটির জনপ্রিয় ছবি মিস্টার ইন্ডিয়া ছবির কাটে নেহি কাট তে রাত গানটি গাইছেন সুনিধি ও তেঘ। এই ভিডিওর ক্যাপশনে সুনিধি লিখেছিলেন, আমাদের প্রথম ডুয়েট। আর সোশ্যাল মিডিয়ায় মা ও ছেলের সুন্দর মুহূর্তটির প্রশংসা করেছেন অনেকেই।

২০১২ সালে সুরকার হিতেশ সোনিককে বিয়ে করেন সুনিধি চৌহান। এর অর্ধযুগ পর ২০১৮ সালে তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় পুত্র সন্তান তেঘ। মা হওয়ার পর বেশ কিছুদিন স্টেজ শো বন্ধ রেখেছিলেন সুনিধি। তবে গত এক বছর হলো ফের মঞ্চে ফিরেছেন এই গায়িকা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa