ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

ঢাকার নিরাপত্তায় ৩৫ হাজার পুলিশ:আইজিপি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০   ২৭৩ বার পঠিত
ঢাকার নিরাপত্তায় ৩৫ হাজার পুলিশ:আইজিপি

ঢাকাকে নিরাপদ রাখতে ৩৫ হাজার পুলিশ সদস্য নিরাপত্তায় কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফা কামাল উদ্দীন।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংসদ সদস্য, বিভিন্ন দেশের কূটনৈতিক, পুলিশের সাবেক আইজিপি, গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংবাদিক, শিল্পী, সংস্কৃতিকর্মী, চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে উল্লেখ করে আইজিপি বলেন, পুলিশে জনবল, যানবাহন ও লজিস্টিক সাপোর্টেও সীমাবদ্ধতা রয়েছে,অনেক চ্যালেঞ্জ আছে তারপরও থানাকে সব সেবার কেন্দ্রবিন্দু করতে হবে। জনগণ যাতে নির্ভয়ে তাদের অভিযোগ জানাতে পারে থানায় আগতদের সেই সেবা নিশ্চিত করতে হবে।তিনি বলেন, ঢাকাকে নিরাপদ রাখতে ৩৫ হাজার পুলিশ সদস্য নিরাপত্তায় কাজ করছে।

 

ঢাকাকে নিরাপদ শহর হিসেবে গড়ে তোলা হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জঙ্গি, মাদক ও সন্ত্রাস নির্মূলে কাজ করছে পুলিশ।ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, অপরাধমুক্ত শহরের স্বপ্ন আমরা দেখতেই পারি। তবে পৃথিবীর কোনো শহরই অপরাধমুক্ত নয়, ঢাকা শহরকে অপরাধমুক্ত করতে আমরা চেষ্টা করছি। থানাগুলোতে সেবা প্রত্যাশীরা ঠিকমতো সেবা পাচ্ছে কিনা, আমরা সিনিয়র পুলিশ কর্মকর্তার মাধ্যমে তা মনিটরিং করছি। সেবা প্রত্যাশীদের সঙ্গে কথা বলছি, তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে কিনা- নিশ্চিত করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa