ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

ঝাড়খণ্ড চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘জলঘড়ি’

বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০   ২৯৯ বার পঠিত
ঝাড়খণ্ড চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘জলঘড়ি’

ভারতের ‘ঝাড়খণ্ড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০’এর অফিসিয়াল সিলেকশন হিসেবে নির্বাচিত হয়েছে আসাদ জামানের ইন্ডিপেনডেন্ট চলচ্চিত্র ‘জলঘড়ি’। এর আগে সিনেমাটি ইটালির ফিওরেন্সা ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯ ইংল্যান্ডের লিফট অফ ফিল্ম ফেস্টিভ্যাল, মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেট’র মন্টগোমেরি চলচ্চিত্র উৎসব-২০১৯ ও বিবপ কনটেন্ট ফেস্টিভ্যাল এর ‘জুরি স্ক্রিনিং অফিসিয়াল সিলেকশন’ ফিল্ম হিসেবেও নির্বাচিত হয়। সিনেমাটি আউটস্ট্যান্ডিং চলচ্চিত্র, আউটস্ট্যান্ডিং পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, চিত্রনাট্যকার, সম্পাদক, সিনেমাটোগ্রাফারসহ আরও কিছু সেক্টরে অন্যান্য ফিল্মের সঙ্গে প্রতিযোগিতা করবে।

 

জলঘড়ির পরিচালক বলেন, ‘আমাদের দেশে সাধারণত লিনিয়াল গল্পে সিনেমা হয়, সেই দিক থেকে আমাদের গল্প পুরোপুরি নন লিনিয়ার এবং আমরা ভীষণ জোডর দিয়ে বলতে চাই এই ধরনের নন লিনিয়ার গল্প আমাদের দেশে এর আগে হয়নি, শুধু গল্প নয়, নির্মাণেও আমরা গৎবাঁধা ফরমেশনের বাইরে গিয়ে নতুন কিছু করার চেষ্টা করেছি। ইন্ডিপেনডেন্ট সিনেমা ফরমেশনে আমাদের সমস্ত কিছু হয়েছে। আমরা সবাই মিলে একটি ইন্ডিপেনডেন্ট ফিল্ম বানানোর চেষ্টা করেছি।’পরিচালক আরও বলেন, এই শহরের কিছু মানুষের জীবনে ৩১ ডিসেম্বরের রাতে আকস্মিক বা সময়ের বিবর্তনে ঘটে যাওয়া কিছু ঘটনা যা আমূল পাল্টে দেয় তাদের জীবন, পরস্পরের যোগাযোগহীন মানুষগুলো দাঁড়িয়ে যায় একই কাতারে, জড়িয়ে যায় একজন আরেকজনের গল্পে, একজন আরেকজনের জীবনের স্রোতে। এই স্রোতে ভেসে যায় তাদের পারস্পরিক সম্পর্ক, উঠে আসে লোভ-লালসা, স্বপ্ন, আর থার্টি ফাস্ট নাইটের উৎসব আবহ, রাষ্ট্র আর সমাজ ব্যবস্থায় এই প্রভাব আর একে ঘিরে আমাদের হিপোক্রেসির লাগামহীনতা। এভাবেই একের পথ মাড়িয়ে এগিয়ে চলে আরেকজনের গল্প যা ফাইনালি মুখোমুখি দাঁড়িয়ে যায় নতুন বছরের উৎসব উদ্‌যাপনের প্রারম্ভকালে।

 

সিনেমার অধিকাংশ শুটিং হয়েছে ঢাকার ইস্কাটন, মগবাজার রেলগেট, রমনা, পুরাণ ঢাকার বাহাদুর শাহ্‌ পার্ক এলাকা, বাংলামোটর, শাহবাগ, মহাখালী, উত্তরায় আর কিছু শুটিং হয়েছে নারায়ণগঞ্জ এবং চাঁদপুরে।

এতে অভিনয় করেছেন, দীপান্বিতা মার্টিন, হাসনাত রিপন, জয়িতা মহলানবিশ, রিমন সরকার, শোয়েব মনির, নুসরাত জাহান খান নিপা, নুসরাত পাপিয়া, রুশো, ইকতারুল ইসলাম, হ‌ুমায়ূন রশিদ সম্রাট, সেলিম আহমেদ, ইভান সাইর, শাজাহান সৌরভ, স্বপন, টিপু, বাবুল, আরাফাত, নেহাল, মর্জিনা মুনা সহ আরও অনেকে।

 

চিত্রগ্রহণ করেছেন বিদ্রোহী দীপন, সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন সাইফ রাসেল, সংগীত করেছেন সর্বনাম, অর্পণ, অভ্রদীপ্ত, প্রিন্স। আবহ সংগীত, সাউন্ড মিক্সিং করেছেন রাজেশ সাহা, সাউন্ড ডিজাইন ও ভি এফ এক্স করেছেন অর্ণব হাসনাত। প্রযোজনা, কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আসাদ জামান। ছবিটি নির্মিত হয়েছে ‘মাইন্ড টিউন মোশন পিকচার্স’-এর ব্যানারে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa