ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

জনসংখ্যাকে জনসম্পদে পরিনত করতে সরকার কাজ করে যাচ্ছে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০   ২৬৮ বার পঠিত
জনসংখ্যাকে জনসম্পদে পরিনত করতে সরকার কাজ করে যাচ্ছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এক সময় শিক্ষার ক্ষেত্রে সংখ্যাকে গুরুত্ব দেওয়া হলেও বর্তমানে শিক্ষার মানোন্নয়নে সরকার অধিক মনোযোগী। শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে শিক্ষায় বিনিয়োগ ব্যাপক বৃদ্ধি করেছে বর্তমান সরকার।

শনিবার দুপুরে খুলনার রূপসায় অবস্থিত সরকারি বঙ্গবন্ধু কলেজের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদেশ্যে বলেন, বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত এই কলেজের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শ বুকে ধারণ করে নিজেদেরকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন তারা দেশের জন্য অনুকরণীয় হয়। দ্রুত পরিবর্তনশীল তথ্য প্রযুক্তি ব্যবহারে নিজেরদের দক্ষ করে গড়ে তুলতে হবে।

শিক্ষার উপর গুরুত্ব দিয়ে ডা. দীপু মনি আরও বলেন, পাঠ্যপুস্তকের পাশাপাশি কিছু সামাজিক ও আবেগীয় দক্ষতা অর্জন এখন সময়ের দাবি। যোগযোগ স্থাপন, টিমওয়ার্ক, মানবতা, পরমতসহিষ্ণুতা, দেশপ্রেম ইত্যাদি যেমন শিখতে হবে তেমনি লোভ, হিংসা, সন্ত্রাস. জঙ্গিবাদ, মাদক, নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ ইত্যাদি থেকে দূরে থাকতে হবে শিক্ষার্থীদের।

এর আগে মন্ত্রী কলেজের শহীদ শেখ আবু নাসের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধন করেন

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa