ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ছেলের বয়সী প্রেমিক দেবশ্রীর!

বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০   ৩৪৭ বার পঠিত
ছেলের বয়সী প্রেমিক দেবশ্রীর!

কলকাতার সিনেমার একজন সফল অভিনেত্রী দেবশ্রী রায় । প্রায় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এবং রাষ্ট্রীয় পুরস্কারসহ মোট ৪০টি অ্যাওয়ার্ড রয়েছে তার ঝুলিতে। তিনি শুধু অভিনেত্রীই নন, একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্বও। অনেক বছর ধরেই পর্দার আড়ালে আছেন এই অভিনেত্রী।

নতুন খবর হলো বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরতে চলেছেন এই নায়িকা। সম্প্রতি নাম লেখিয়েছেন ‘তুমি কি সেই?’ নামের একটি ছবিতে। পরিচালক অনুপ সেনগুপ্তের পরিচালনায় এই সিনেমিায় অভিনয় করবেন তিনি। ভালোবাসার গল্পের এই ছতে দেবশ্রী রায়ের নায়ক হচ্ছেন কলকাতার তরুণ নায়ক বনি সেনগুপ্ত।

 

 

 

 

চমক এখানেই শোনা যাচ্ছে, এই ছবিতে দেবশ্রীর সঙ্গে প্রেম করতে দেখা যাবে বনিকে। অসম প্রেমের গল্প নিয়ে নির্মিত হবে এই ছবি। ছবির নাম নাকি নিজেই ঠিক করে দিয়েছেন দেবশ্রী। ২০১৭ সালে রেশমি মিত্রের পরিচালনায় ‘হঠাৎ দেখা’ ছবিতে শেষ দেখা গিয়েছিল তাকে। ৩ বছর পর ফিরছেন নতুন চমক নিয়ে।

জানা গেছে, ঝাড়খন্ড ও রামোজি ফিল্ম সিটিতে হবে ‘তুমি কি সেই?’ সিনেমার শুটিং।

এদিকে সমান তালে চলছে দেবশ্রীর রাজনীতি। কিছুদিন আগেই বিজেপিতে যাওয়ার কথা শোনা গিয়েছিল তার। তবে এখনও পর্যন্ত আর কিছু জানা যায়নি। বর্তমানে তৃণমূল কংগ্রেসের রায়দিঘির বিধায়ক রয়েছেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa