ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কুমিল্লায় সাড়ে ৪ হাজার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০   ২৯৪ বার পঠিত
কুমিল্লায় সাড়ে ৪ হাজার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব কুমিল্লা এক বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার দিবাগত রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়া বাজার বিশ্বরোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বৃহস্পতিবার দুপুরে এ কথা নিশ্চিত করেছেন।

 

 

 

 

র‌্যাব কুমিল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে মোঃ আলাউদ্দিন (৩৫), পিতা- মোঃ সাহাব উদ্দিন, সাং- কাদরা, থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী, মোঃ শাহজাহান (৪০) এবং মোঃ আবু সুফিয়ান (২৮) উভয় পিতা- মোঃ নুরুল ইসলাম, সাং- গোবিন্দপুর, থানা- মতলব দক্ষিণ, জেলা- চাঁদপুর দেরকে গ্রেফতার করে। । এসময়ে তাদের নিকট থেকে ৪,৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

 

 

 

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ স্বীকার করে যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম হতে ইয়াবা এনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল। এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি মামলা করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa