ঢাকা
১৪ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

কুখ্যাত গাড়ি চোর ইয়াবা বাপ্পী এখন ‌’নিউজ মিরর’ অনলাইনের ভূয়া সাংবাদিক

বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৯   ৬৮২ বার পঠিত
কুখ্যাত গাড়ি চোর ইয়াবা বাপ্পী এখন ‌’নিউজ মিরর’ অনলাইনের ভূয়া সাংবাদিক

সিলেট অফিস থেকে নিজস্ব প্রতিবেদক
সিলেটের কুখ্যাত গাড়ি চোর ইয়াবা বাপ্পী এখন অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ মিরর’ এর সাংবাদিক। একটি ভূইফোঁড় অনলাইন নিউজ পোর্টাল খুলে সে এখন চাদাবাজিতে ব্যস্ত। পাশাপাশি ইয়াবা ব্যবসা ও গাড়ি চুরির সাথেও জড়িত বাপ্পী।
জানা গেছে, সিলেটে দীর্ঘদিন যাবত ইয়াবা বাপ্পীকে নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় একাধিক শিরোনামে সংবাদ প্রকাশ হলেও দু’জন প্রভাবশালীর ব্যক্তি ছত্রছায়ায় ইয়াবা বাপ্পী বেপরোয়াভাবে মাদক ব্যবসা ও গাড়ি চুরির সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে আসছে। তার বিরুদ্ধে জালালাবাদ থানায় গাড়ি চুরির মামলা নং-০২ । তারিখ ০৯-০ ৬-২ ০১৫ ইংরেজী। ধারা ৩৭৯/৪১১দ:বি:। সিএস নং ১৯। তারিখ ১০-০ ৩-২ ০১৭ইংরেজী। এই মামলাটি বর্তমানে সিলেট মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন আছে।
মামলার সিএস-এ উল্লেখ যে, বাপ্পী ও তার ভাই মিঠু মিলে লাক্কাতুরা চা বাগানে সিএনজি ড্রাইভারের হাত পা বেঁধে বাগানে ফেলে সিএনজিটি ছিনতাই করে। কিন্তু পুলিশ মামলাটি চুরির ধারায় রেকর্ড করে। অবশেষে সিএনজিটি বাপ্পীর কাছ থেকে উদ্ধার করা হয়। ৩নং প্রতিবেদনে লেখা হয়েছিল যে, সিএনজি ছিনতাই করে কি রকম ভাবে তা সিস্টেম করেছিল ইয়াবা বাপ্পী। ইয়াবা বাপ্পী গ্রেফতারের পরে তাকে সঙ্গে নিয়ে তার হেফাজতে থাকা সিএনজিটি পুলিশ উদ্ধার করে। তারপর এ মামলায় বাপ্পীকে জেল হাজতে পাঠান আদালত। দুই মাস পরে জেল থেকে বেরিয়েই ধরা ছোয়ার বাইরে থেকে ইয়াবা বাপ্পী আবারও গাড়ি চুরির সিন্ডিকেট ও ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। আগামীতে ইয়াবা বাপ্পীর বিরুদ্ধে আসছে তথ্যবহুল বিস্তারিত প্রতিবেদন ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us