ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

কাতারের নতুন প্রধানমন্ত্রী শেখ খালিদ

আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ২৯ জানুয়ারি ২০২০   ২৮০ বার পঠিত
কাতারের নতুন প্রধানমন্ত্রী শেখ খালিদ

আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানির পদত্যাগের পর কাতারের নতুন প্রধানমন্ত্রী হলেন শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি।

তবে কী কারণে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানি পদত্যাগপত্র জমা দিয়েছেন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

এদিন শেখ আবদুল্লাহের পরবর্তী উত্তরসূরি হিসেবে আব্দুল আজিজ আল থানির নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেন। একই সঙ্গে নতুন প্রধানমন্ত্রীর নামও ঘোষণা করেন তিনি।

 

 

 

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার একটি রিপোর্টে বলা হয়েছে, শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি শুধু নতুন প্রধানমন্ত্রী হিসেবেই নয়; পাশাপাশি কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বও তিনি পালন করবেন। তবে প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানির প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের পর মন্ত্রিসভার অন্য কোনও গুরুত্বপূর্ণ পদে ভূমিকা পালন করবেন কিনা, তা এখনও জানা যায়নি।

আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে নতুন প্রধানমন্ত্রী শেখ খালিদ শপথ গ্রহণ করেছেন। সেই সময় কাতারের ডেপুটি আমির শেখ আব্দুল্লাহ বিন হামাদ আল থানি উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa