ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ইসির উপর কোনো দিনই রাজনৈতিক দলগুলোর আস্থা ছিলো না

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০   ২৯১ বার পঠিত
ইসির উপর কোনো দিনই রাজনৈতিক দলগুলোর আস্থা ছিলো না

নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক দলগুলোর অনাস্থা বরাবরই দেখে আসছেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। তিনি বলেন, এ দেশে নির্বাচন কমিশনের প্রতি রাজনৈতিক দলের আস্থা ছিল, এটি কোনোদিন দেখিনি। সুতরাং যারা ক্ষমতায় আছেন তাদের বক্তব্য একরকম হবে। আবার যারা বিরোধী দলে আস্থা ইসির ওপর তাদের আসবে না– এটিই দেশের পকিটিক্যাল কালচার হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার দুপুরে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ইভিএমসহ (ইলেকট্রনিক ভোটিং মেশিন) নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট আয়োজনে সচেষ্ট। আমরা পক্ষপাতদুষ্ট নির্বাচন করিনি, করব না। তথাপি কমিশনের ওপর রাজনৈতিক দলগুলোর আস্থা-অনাস্থা তাদের মানসিকতার ওপর নির্ভর করে।

সিটির ভোটের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা ফিরবে কিনা, এমন প্রশ্নের জবাবে নূরুল হুদা আরও বলেন, সিটি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পর্যাপ্ত মাঠে আছে, নিরাপত্তার দিক থেকে কোনো অসুবিধা হবে না। ভোটাররা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এই কথা আমি বিশ্বাস করি না। এ সময় তিনি ঢাকা সিটির সব ভোটারকে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান।

ইভিএমে ভালো ভোট হবে জানিয়ে তিনি বলেন, প্রিসাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট সবাইকে ইভিএম বিষয়ে যথেষ্ঠ প্রশিক্ষণ দেয়া হয়েছে। তারা যে কোনো সাহায্য-সহযোগিতা করবেন। ভোটাররা তাদের ইচ্ছামতো ইভিএমে ভোট দিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন এই আহ্বান জানাই আমি।

এ সময় যদি কেন্দ্রে বহিরাগতরা প্রবেশ করে, সমস্যা করে অবশ্যই সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa