ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ইউপি সদস্যের বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০   ২৭৬ বার পঠিত
ইউপি সদস্যের বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ইউপি সদস্য রোকনুজ্জামান রুকুর বিরুদ্ধে এই অভিযোগ উঠে৷

গত সোমবার (২৭ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী বুড়াবুড়ি ইউনিয়নের সরকারপাড়া গ্রামের কবিরুল হক।

লিখিত অভিযোগে তিনি বলেন, গত বছরের ২৪ সেপ্টেম্বর ভজনপুর সোনালী ব্যাংক থেকে বয়স্ক ভাতার টাকা উঠিয়ে বের হওয়ার সময় ইউপি সদস্য রোকনুজ্জামান রুকু সন্ত্রাসী কায়দার তার কাছ থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং বারবার তার কাছে টাকা চাইতে গেলে বিভিন্ন সময় বাঁধা দেন। পরবর্তীতে গত ১৫ দিন আগে তার কাছে আবারো টাকা চাইতে গেলে বিভিন্ন গালাগালি করেন।

 

 

 

 

এছাড়া গত ২২ জানুয়ারি বাসায় গিয়ে হুমকি দিয়ে বলেন, কারো কাছে অভিযোগ করলে কার্ড বাতিল করে দিবে। জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য রোকনুজ্জামান রুকু বলেন, অভিযোগকারী মানসিক ভারসাম্যহীন, এটা সম্পুর্ণ মিথ্যা। কিছু ব্যক্তির উস্কানীতে সে এই অভিযোগটি করেছেন।

তবে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সরজমিনে খোঁজ নিলে স্থানীয় লোকজন জানায়, অভিযোগকারী মানসিক ভারসাম্যহীন নয়। ইউপি সদস্য রোকনুজ্জামান রুকু তার কাছ থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে, বিষয়টি জানায় তার পরিবারের লোকজনও।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাসুদুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, প্রশাসনিক তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa