ঢাকা
০৭ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

আবারও আলোচনায় সেই ফেনীর সোনাগাজী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০   ২৪২ বার পঠিত
আবারও আলোচনায় সেই ফেনীর সোনাগাজী

জমির বিরোধ নিয়ে রাতের আঁধারে ঘরে ঢুকে একই পরিবারের ৬ জন নারী-পুরুষকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ ও ভাড়াটে সন্ত্রাসীরা।

বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে সোনাগাজী বাজার সংলগ্ন পান্ডব বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- হেদায়েত উল্লাহ মিন্টু, নূর নাহার, মাহমুদুল হক জাবেদ, সুলতানা আক্তার, রাজিয়া সুলতানা ও মাহমুদা আক্তার।

পুলিশ ও আহতরা জানান, পান্ডব বাড়ির মাহমুদুল হক জাবেদ গংদের সঙ্গে একই বাড়ির পৌর কাউন্সিলর (নুসরাত হত্যা মালায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কারাবন্দি) মাকসুদ আলম ও তার ভাইদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছে। ক্ষতিগ্রস্তদের দাবি সে বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে মাকসুদ আলমের ভাই হেলাল উদ্দিন, মাইন উদ্দিন রুবেল, সবুজ, ভোলা মিয়া, রবিন ও ফাহাদের নেতৃত্বে ২০-২৫ জন সশস্ত্র সন্ত্রাসী মাহমুদুল হকে জাবেদের ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা হেদায়েত উল্লাহ মিন্টু, নূর নাহার, মাহমুদুল হক জাবেদ, সুলতানা আক্তার, রাজিয়া সুলতানা ও মাহমুদা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পুলিশ ও স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. খুজ্জিস্তা আক্তার দীপা জানান, আহতদের সবাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। এদের মধ্যে নুর নাহার ও হেদায়েতুল ইসলাম মিন্টুর অবস্থা আশঙ্কাজনক।

সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us