ঢাকা
০৮ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

আটোয়ারীতে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০   ৩৩১ বার পঠিত
আটোয়ারীতে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা

“ সোনালী আঁশের সোনার দেশ- জাতির পিতার বাংলাদেশ” শ্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনব্যাপি কর্মশালা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। পাট অধিদপ্তর পঞ্চগড়ের পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম শ্লোগানের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন এবং কর্মশালার শুভ উদ্বোধন করেন।

 

কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল, উপজেলা পাট চাষী সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারনের উপর গুরুত্বারোপ করে প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন পাট অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক ও প্রশিক্ষণ মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোশারফ হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড়ের উপ-পরিচালক আবু হানিফ, জেলা মুখ্য পাট পরিদর্শক আবু এহিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন। সুত্র জানায়, উপজেলার ৬ ইউনিয়ন হতে ১০০ জন পাট চাষী কর্মশালায় অংশ গ্রহন করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us