গাজীপুরের কালিয়াকৈরে চুলাই মদ তৈরির উপকরণসহ শেফালী বর্মণ (৪৫) ও ইসমত মিয়া (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার চাপাইর ইউনিয়নের ভাল্লুকবের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, গোপনে সংবাদ পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ওই দিন দুপুরে উপজেলার ভাল্লুকবের এলাকায় অভিযান চালায়।

এসময় চুলাই মদ তৈরির ৫০ লিটার উপকরণসহ শেফালী বর্মণ (৪৫) ও ইসমত মিয়া (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে । এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে । কালিয়াকৈর থানার ওসি মো: মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।