রাজশাহীর চারঘাট উপজেলার মোক্তারপুর ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় রোববার সকালে মিনি ট্রাকটারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মারুফুল ইসলাম মারুফ (৩২) নিহত হন। নিহত মারুফ মতিাহার থানা খড়খড়ি এলকার শাহীন আলমের ছেলে।

স্থানীয়রা জানান, বানেশরগামী মিনি ট্রাকটারটি মোক্তারপুর বালুঘাটে বালু নিতে আসার পথে রাজশাহীগামী মটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী মারুফুল ইসলাম মারুফ ঘটনাস্থলে মারা যান। স্থানীয় লোকজন চারঘাট মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি আটক করে। তবে ট্রাকটর চালক পালিয়ে যায় বলে জানান থানার উপ-পরিদর্শক শাহ আলম।

এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ডু বলেন, থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।