রংপুরের হারাগাছে গাঁজা সহ মাদকাসক্ত আট যুবককে আটক করেছে আর পি এম পি থানা পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ৮ টা পর্যন্ত রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার সৎবাজার মায়াবাজার ও জমচওড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, হারাগাছ পৌরসভার চেয়ারম্যান বাড়ি গ্রামের মেহেদি হাসান মুন, একই গ্রামের সাইদুল ইসলাম ও মো তাজুল ইসলাম, আদর্শ পাড়া গ্রামের শিপন মিয়া দালাল হাট গ্রামের আতিকুর রহমান রংপুর সিটির সৎবাজার গ্ৰামের রাসেল মিয়া, গুলালবুদাই গ্রামের মাসুদ রানা বাবু ও মধ্য পাড়া গ্রামের শাহীন মিয়া।
হারাগাছ থানার ওসি রেজাউল করিম জানান, শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত তার নেতৃত্বে এসআই জ্যোতিষ চন্দ্র রায় মোঃ আব্দুর সবুর খন্দকার, এএসআই মামুন, নাহিদ হাসান, রাশেদুল ইসলাম, ও বিপ্লব কুমার সঙ্গীয় ফোর্স বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকাশক্ত আটজন যুবককে আটক করা হয়। আটক মাদকাসক্ত যুবকদের কাছে বেশ কয়েক পুড়িয়া গাঁজা গাঁজা পাওয়া গেছে।
ওসি রেজাউল করিম বলেন, আটক মাদকাসক্ত আট যুবককে মেট্রোপলিটন আইনের প্রসিকিউশন ধারায় রবিবার রংপুর আদালতে প্রেরণ করা হবে।
