চট্টগ্রামের আনোয়ারায় রেজুয়ান (৪৫) নামে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পালাতক আসামিকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধা ৭টার সময় উপজেলার বরুছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রেজুয়ান উপজেলার ৫ নং বরুমছড়া ইউনিয়নের সওদাগর দিঘীর পাড়ার নূর নবীর ছেলে।
থানা সূত্র জানায়,পালাতক আসামী আনোয়ারা থানায় দুইটি ডাকাতি মামলা ও সিএমপি বায়জিদ থানার একটি অস্ত্র মামলার পালাতক আসামী। তার মধ্যে একটি মামলায় তার ১০ বছরের সাজা হয়েছে অপর অস্ত্র মামলার ওয়ারেন্ট আসামী।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জুয়েলের নেতৃত্বে আনোয়ারা থানা পুলিশের একটি ফোর্স বরুমছড়া থেকে রেজুয়ান নামে ১০ বছরের এক সাজাপ্রাপ্ত আসামীকে আটক করে। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় ২টি ডাকাতি ও বায়েজিদ থানায় ১টি অস্ত্র মামলা রয়েছে।
