প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে এবং নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনের বিধান কঠোরভাবে প্রয়োগেন দাবিতে বাংলাদেশ স্বেচ্ছা সেবকলীগ ময়মনসিংহ মহানগরের আয়োজনে সোমবার (১২ অক্টোবর) বিকালে ময়মনসিংহের গাঙ্গিনাপাড়স্থ শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উক্ত মানববন্ধনে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির এবং নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনের বিধান কঠোরভাবে প্রয়োগেন দাবি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ মহানগরের সভাপতি আলহাজ্ব এহেতাশামুল আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল।
এছাড়াও স্বেচ্ছা সেবকলীগ ময়মনসিংহ মহানগরের আহবায়ক মোফাখখারুল হোসেন খোকন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম আহবায়ক নাজমুল হুদা সুজন, যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল মিন্টু, যুগ্ম আহবায়ক শেখ মাসুম, ৮নং ওয়ার্ড স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক সাজন ধর, ৮নং ওয়ার্ড স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক মো. নাঈম, মো. জহিরুল সহ অনেকেই।
