ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) ময়মনসিংহের নির্দেশে এসআই আনোয়ার হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ তারাকান্দা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে সোমবার (১১ অক্টোবর) ভুগলী গোবিন্দপুর এলাকার মোঃ ফজলুল হকের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মোকছেদুল (২৫) কে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।